আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কিছুক্ষণ পূর্বে স্বৈরাচারী আলী আব্দুল্লাহ সালেহে’র এক সূত্র কর্তৃক এ শহরে যুদ্ধ বিরতির সংবাদ ঘোষণা করার পর দু’টি ভয়াবহ বিস্ফোরণ ইয়েমেনের রাজধানীকে প্রকম্পিত করেছে। ইয়েমেনের রাজধানীতে বিভিন্ন গোত্রের সশস্ত্র ব্যক্তি ও আলী আব্দুল্লাহ সালেহ বাহিনী’র মাঝে গোলাগুলি এখনো অব্যাহত রয়েছে। এর পূর্বে তায়েজ শহরের একটি আবাসিক এলাকায় আলী আব্দুল্লাহ সালেহ বাহিনী’র গুলিতে ৮ ব্যক্তির নিহত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
প্রাপ্ত প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, তায়েজ শহরের এক আবাসিক এলাকায় সরকারী বাহিনী’র ঐ হামলায় ৮ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছে এবং নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।#